আমাদের দেশে, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা এমবিএ করেছেন এবং যাদের মেজর অ্যাকাউন্টিং বা তার সহযোগী বিষয়, তাদের একটা জায়গায় জ্ঞান একেবারে বেসিকের চেয়েও কম থাকে — আর সেটা হলো IFRS (International Financial Reporting Standard), যা আন্তর্জাতিক হিসাবমান নামে বেশি পরিচিত এক টার্ম।

এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে কি এগুলো পড়ানো হয় না? নিশ্চয়ই হয়, তবে হয়তো থিওরিটিক্যাল পড়ানো হয় বলে এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে অনেক ডিগ্রিধারীর বিশদে জানা থাকে না, বা জানা থাকার কথাও না। কিন্তু তাই বলে কি IFRS-এর বেসিকটুকুও জানা থাকবে না?

আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিবিএ-এমবিএ ধারীদের সাথে ইন্টারভিউ করে যা বুঝলাম, আসলে সেখানে পড়ানোর প্রথাগত পদ্ধতির জন্যই তাদের কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার দায়টা থেকে যায়। তবে কতিপয় গ্র্যাজুয়েট নিজ চেষ্টায় হয়তো এই বিষয়ে ভালো ধারণা রাখেন, বিশেষ করে বেসিকের উপর। কিন্তু লার্জলি আসলে খুব একটা ধারণা রাখেন না — হয়তো পাস করেছেন ক্লাস লেকচারের উপর কিছু প্রশ্নের উত্তর করে।

এই IFRS-এর বেসিক বুঝতে গেলে আপনাকে কিছু সেলফ-কোশ্চেন সেট করতে হবে, এবং সেগুলোর উত্তর পেয়েই বেসিক ক্লিয়ার করতে হবে। নিচে আমরা এমন কিছু প্রশ্ন সাজিয়েছি, একটার পর একটা — যেন পড়তে পড়তেই ধাপে ধাপে ধারণাটা স্পষ্ট হয়।

এই IFRS-এর বেসিক বুঝার জন্য আমরা ৩০টা প্রশ্ন ব্যাংক প্রস্তুত করেছি, এবং এই ৩০টা প্রশ্ন হলো এই — (যেহেতু IFRS-এর মূল টেক্সট সম্পূর্ণ ইংরেজিতে, তাই প্রতিটা প্রশ্ন বাংলার পাশাপাশি ইংরেজিতেও দেওয়া হলো, যাতে টার্মগুলোর সাথে পরিচিতি শুরু থেকেই তৈরি হয়)।

Part A: What is IFRS and Why — Introductory Questions

  1. IFRS কী? — What is IFRS?
  2. IFRS কারা তৈরি করে? (IASB কী, এর গঠন কেমন?) — Who formulates IFRS? (What is the IASB, and how is it structured?)
  3. IFRS তৈরির আগে অ্যাকাউন্টিং জগতে কী সমস্যা ছিল? — What problems existed in the accounting world before IFRS?
  4. আমাদের কেন IFRS শিখতে হবে? — Why do we need to learn IFRS?
  5. বাংলাদেশে কেন IFRS অনুসরণ করতে হয়? — Why is IFRS mandatory to follow in Bangladesh?
  6. IFRS কি বাংলাদেশে সরাসরি প্রযোজ্য, নাকি স্থানীয়ভাবে রূপান্তরিত হয়ে (BFRS)? — Is IFRS directly applicable in Bangladesh, or is it adopted locally (as BFRS)?
  7. IFRS/BFRS মেনে না চললে বাংলাদেশে কী হয়? — What are the consequences of non-compliance with IFRS/BFRS in Bangladesh?

Part B: The Structure and Types of IFRS

  1. IFRS আর IAS-এর মধ্যে পার্থক্য কী? — What is the difference between IFRS and IAS?
  2. IFRIC আর SIC কী? — What are IFRIC and SIC?
  3. Conceptual Framework আসলে কী, এবং এটা কি নিজেই একটা "স্ট্যান্ডার্ড"? — What exactly is the Conceptual Framework, and is it itself a "standard"?
  4. IFRS for SMEs কী? — What is IFRS for SMEs?
  5. একটা কোম্পানি কীভাবে বুঝবে তাকে "ফুল IFRS" মানতে হবে নাকি "IFRS for SMEs"? — How does a company determine whether it should follow "Full IFRS" or "IFRS for SMEs"?

Part C: Core Conceptual Building Blocks

  1. আর্থিক প্রতিবেদন আসলে কাদের জন্য তৈরি হয়? — Who are financial statements actually prepared for?
  2. একটা "ভালো" আর্থিক তথ্যের গুণাবলি কী কী? — What are the qualitative characteristics of "good" financial information?
  3. ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মূল Elements কী কী? — What are the core Elements of financial statements?
  4. Recognition (স্বীকৃতি) মানে কী? — What does Recognition mean?
  5. Measurement (পরিমাপ) মানে কী? — What does Measurement mean?
  6. Accrual Basis বনাম Cash Basis — IFRS কোনটা অনুসরণ করে, এবং কেন? — Accrual Basis vs. Cash Basis — which does IFRS follow, and why?
  7. Going Concern ধারণা কী, এবং এটা কীভাবে পুরো স্টেটমেন্ট তৈরির পদ্ধতিকে প্রভাবিত করে? — What is the Going Concern concept, and how does it shape the entire basis of preparing financial statements?

Part D: The Structure of Financial Statements

  1. একটা সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটে কয়টা এবং কী কী স্টেটমেন্ট থাকে? — How many statements make up a complete set of financial statements, and what are they?
  2. Statement of Financial Position কেন এই নতুন নাম? — Why the name "Statement of Financial Position" instead of "Balance Sheet"?
  3. Other Comprehensive Income জিনিসটা আসলে কী? — What exactly is Other Comprehensive Income (OCI)?
  4. Statement of Changes in Equity কেন দরকার? — Why is the Statement of Changes in Equity needed?
  5. Statement of Cash Flows কেন দরকার? — Why is the Statement of Cash Flows needed?
  6. Notes to the Financial Statements কি "অতিরিক্ত তথ্য" নাকি অবিচ্ছেদ্য অংশ? — Are the Notes to the Financial Statements "extra information" or an integral part of the statements?

Part E: Application and Accountability

  1. একটা কোম্পানি IFRS মানছে কিনা, সেটা কে যাচাই করে? — Who verifies whether a company is complying with IFRS?
  2. Materiality (গুরুত্ব/তাৎপর্য) ধারণাটা কী? — What is the concept of Materiality?
  3. Accounting Policy, Accounting Estimate, আর Accounting Error — এই তিনটার পার্থক্য কী? — What is the difference between Accounting Policy, Accounting Estimate, and Accounting Error?
  4. একটা কোম্পানি কি ইচ্ছামতো তার Accounting Policy পরিবর্তন করতে পারে? — Can a company change its Accounting Policy at will?
  5. IFRS কীভাবে "Judgment" নির্ভর — এবং এই judgment ব্যবহারের সীমা কোথায়? — How is IFRS dependent on "Judgment" — and where are the limits of using that judgment?


আর এই ৩০টা প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারলে আপনি IFRS-এর একটা ডায়াগনোসিস পেয়ে যাবেন — অর্থাৎ ঠিক কোন জায়গায় আপনার ধারণা স্বচ্ছ আর কোথায় ঘাটতি আছে, তা নিজেই বুঝে ফেলতে পারবেন। তারপর না হয় রোগ অনুসারে একেকটা স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট শিখবেন — অর্থাৎ IFRS 15, IFRS 16, IFRS 9-এর মতো নির্দিষ্ট স্ট্যান্ডার্ডগুলো নিয়ে গভীরে যাওয়ার আগে, আগে এই মূল ভিত্তিটা পোক্ত করে নেওয়াই সবচেয়ে কার্যকর পথ।